সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

রাজউক এত‌ দিন কী ক‌রে‌ছে: আইজি‌পি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পু‌লিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, গত ১৪ বছরে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কী করেছে? তিনি বলেন, ভবনটি ১৮ তলা হওয়ার কথা অথচ হয়েছে ২৩ তলা। সেটাও ১৪ বছর আগে। তাহলে রাজউক এত দিন কী করেছে?

আজ শুক্রবার বেলা তিনটার দি‌কে এফআর টাওয়া‌রের কা‌ছে  সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে পুলিশপ্রধান এ কথা বলেন।

এফআর টাওয়‌া‌রে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ভবন মা‌লিক‌দের বিরু‌দ্ধে আইনি কো‌নো ব্যবস্থা নেওয়‌া হ‌বে কি না, পু‌লিশের মহাপ‌রিদর্শ‌কের কা‌ছে তা জানতে চান সাংবা‌দিকেরা। জবা‌বে আইজিপি বলেন, প্রাথ‌মিকভা‌বে ভব‌নের ব্যাপারগু‌লো দেখার কথা রাজউকের। সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ভবন‌টি ১৮তলা থে‌কে ২৩তলা হ‌য়ে‌ছে। ১৯৯৬ সা‌লের প‌রিকল্পনায় ১৮ তলা হ‌য়ে‌ছে। ২০০৫ সালে রাজউক জান‌তে পা‌রে ভবন‌টি ২৩ তলা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ১৪ বছর পে‌রি‌য়ে গে‌ছে। এ সময় রাজউক কী ক‌রে‌ছে?

জা‌বেদ পা‌টোয়ারী ব‌লেন, এই ঘটনায় মামলা হ‌বে। যাঁরা নিহত হ‌য়ে‌ছেন, তাঁ‌দের প‌রিবা‌রের সদস্যরা বাদী হ‌লে ভাল হয়। তাঁরা রাজি না হ‌লে পু‌লিশ বা‌দী হ‌য়ে মামলা কর‌বে।

ভবনমা‌লি‌কের স‌ঙ্গে যোগা‌যোগ হ‌য়ে‌ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা ভবনমা‌লিক‌কে শনাক্ত ক‌র‌তে পে‌রে‌ছেন। এখনো যোগা‌যোগ হয়‌নি।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…