সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

রাজধানীতে হোটেলে মিলল তরুণ-তরুণীর লাশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হোটেলের সপ্তম তলার একটি রুমের দরজা ভেঙে মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, নিহত দুজনের মধ্যে তরুণের নাম আমিনুল ইসলাম সজল। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন। তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দু’জনের মরদেহ খাটের ওপর পড়েছিল। তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…