সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে বাসে আগুন

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর মগবাজার উড়ালসেতুতে (ফ্লাইওভার) একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বেলা দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাংলামোটর থেকে ফ্লাইওভারে উঠে মগবাজার ওয়ারলেস গেটে নামার সময় ফ্লাইওভারের ঢালে বাসটিতে হঠাৎ আগুন লাগে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বাসের নাম ও নাম্বার জানানো যাচ্ছে না।

তিনি আরো জানান, আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে বাসের ভেতরের আসনসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে। রংচটেছে বাইরের দিকেও। আগুনের ঘটনায় ফ্লাইওভারের উপর যান চলাচল বিঘ্নিত হয়ে জটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী ছিলেন। তবে আগুনে লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…