সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক রাজনৈতিক সভায় কাইয়ুম

bnp, bnp uttar, m a kayum, malaysia, malaysia bnp

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রায় দুই বছর আত্মগোপনে থাকা এই বিএনপি নেতা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক রাজনৈতিক সভায় যোগ দিয়েছেন রবিবার। ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি করায় কাইয়ুমকে সংবর্ধনা দিতে এ আয়োজন করে মালয়েশিয়া বিএনপি।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় নাম আসার আগে থেকেই আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সভাপতি এম এ কাইয়ুম।

দেশের বাইরে থাকা অবস্থাতেই গত মঙ্গলবার রাতে কাইয়ুমকে ঢাকা উত্তরের সভাপতি করে কমিটির ঘোষণা দিয়েছে বিএনপি। তখনও তার অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

kayum-1

কাইয়ুম বলেছেন, তিনি দেশের বাইরে থাকলেও সংগঠন পরিচালনায় তার কোনো সমস্যা হবে না। তিনি বলেছেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে দূরে বসে দায়িত্ব পালন কোনো ঘটনাই না। আমার সঙ্গে প্রতিনিয়ত নেতাকর্মীদের যোগাযোগ হচ্ছে।’

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান কাইয়ুম। বলেন, সরকার পতনের আন্দোলন সফল করতে একটি পরিকল্পিত পরিকল্পনা তৈরি করা হবে। তবে এর সবটুকু প্রকাশ করা যাবে না। কারণ, প্রকাশ হয়ে গেলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

ব্যক্তিগত এবং রাজনৈতিক সমস্যার জন্যই তাকে মালয়েশিয়া অবস্থান করতে হচ্ছে বলেও জানান কাইয়ুম। বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা খুবই চালেঞ্জিংয়ের। তাই এখনি নয়, দায়িত্ব পালন শেষেই ফুলের শুভেচ্ছা কিংবা অভিনন্দন নিতে পারবো।’

‘অবৈধ সরকার’ এর হাত থেকে মুক্তি পেতে দেশের ১৬ কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে কাইয়ুম বলেন, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সমন্বিত আন্দোলনে সরকারকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশাররফ হোসেন মালয়েশিয়া থেকে আন্দোলনের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় ও মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি হাজী জাকিরুল ইসলাম, যুবদল বাড্ডা থানার সভাপতি জাহাঙ্গীর মোল্লা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী রহমান মানিক, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক হেলাল তালুকদার, আলাউদ্দীন সরকার টিপু, দক্ষিণ খান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান নাজিম উদ্দিন, বিএনপির মালয়েশিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, ফজলুল করীম সোহরাব, প্রচার সম্পাদক বশীর আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক এমএ কালাম প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…