সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

রাশিয়ায় তাপমাত্রা নামল মাইনাস ৬৭ ডিগ্রিতে, চোখও জমে বরফ!

 

 

আন্তর্জাতিকডেস্ক।কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৭ জানুয়ারি- চোখের পানিও জমে বরফ হয়ে যাচ্ছে এবং চোখের পাতার লোমকে ঘিরে ধরছে। এমনকি থার্মোমিটারও এত ঠাণ্ডা সইতে না পেরে ফেটে যাচ্ছে। এতটাই নিচে নেমেছে রাশিয়ার সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের তাপমাত্রা। মঙ্গলবার সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ০ ডিগ্রির নিচে মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস!

রাশিয়ার  রাজধানী মস্কো থেকে ৩,৩০০ মাইল পূর্বে অবস্থিত ১০ লাখ মানুষের অঞ্চল ইয়াকুতিয়া। সেখান শিক্ষার্থীরা এমনকি মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও বিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু আর সইতে না পেরে মঙ্গলবার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে শীতল গ্রাম সাইবেরিয়ান গ্রাম মায়াকনে তাপমত্রা মাইনাস ৫০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছিল বলে দেখানো হচ্ছিল রাষ্ট্রীয় টেলেভিশনে। কিন্তু ইলেকট্রিক থার্মোমিটারটি এক পর্যায়ে ফেটে যায়। ২০১৩ সালে গ্রামটিতে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গত রবিবার গাড়ি ভেঙ্গে যাওয়ায় তা থেকে বের হয়ে পায়ে হেঁটে পাশের একটি ফার্মে যাওয়ার চেষ্টা করার সময় দুজন জমে বরফ হয়ে যান এবং মৃত্যুর বরণ করেন। তবে তাদের সঙ্গে থাকা বাকী তিনজন বেঁচে যান। কারণ তাদের পরনে আরো গরম কাপড় ছিল।
সোশ্যাল মিডিয়ায় এসেছে সাইবেরিয়ার বাসিন্দাদের কয়েকটি ছবি। যাতে দেখা যাচ্ছে ঠাণ্ডার জেরে চোখের পাতাতেও বরফ জমতে শুরু করে দিয়েছে।
সাইবেরিয়ান টাইমস সংবাদপত্রের দাবি, ওয়েমিয়াকোন-এ তাপমাত্রা কোথাও কোথাও মইনাস ৬৭.৭ ডিগ্রি হয়ে গিয়েছে। আর তা যদি সত্যি হয়, বলতে হবে, তাহলে ১৯৯৩ সালের রেকর্ড ভেঙে এখনই শীতলতম দিন কাটাচ্ছে সাইবেরিয়া।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…