সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রাষ্ট্রীয় মর্যাদায় কবি সাযযাদ কাদিরের দাফন সম্পন্ন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি  | কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক সাযযাদ কাদিরের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা তার নিজ বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার মৌলভীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে শায়িত করা হয়েছে।

জানাজার আগে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, দেলদুয়ার প্রেস কাব ও মৌলভীপড়া সবুজ সংঘ ক্লাব এর পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে টাঙ্গাইলে একাধিক জানাজা শেষে বিন্দুবাসিনী সরকারী উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…