কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মো. সেলিম হোসেন এর কবিতা- চারণ কবি

 

চারণ কবি

মো. সেলিম হোসেন

 

সোনা ফলা মাটির কোলে
আমি চারণ কবি,
হৃদয়ে সদা ধারণ করি
বাংলা মায়ের ছবি।

ধূলি-বালির পরশ মেখে
লাঙ্গল টানি মাঠে,
হরেক রকম নকসা আঁকি
চিড়াই করা কাঠে,

কাদা জলে গা ভাসিয়ে
ধরি তাজা মাছ,
লতা পাতার সঙ্গি হয়ে
থাকি বারো মাস।

পাখ পাখালির মাতাল সুরে
মন হারিয়ে ফেলি,
উজান গাঙ্গে সাঁতার কেটে
মজার খেলা খেলি।

পুবাল হাওয়া আওলা কেশে
যখন দেয় দোলা,
স্বর্গ সুখে হারাই তখন
হয়ে আত্ম ভুলা।

আমার গায়ের মেঠো পথে
ধূলি বালির মেলায়,
কাটে প্রহর নিত্য দিবস
সকাল সন্ধ্যে বেলায়।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…