কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রুবিনা পাহলান (হ্নদি রুবি) এর কবিতা- ভেঙে গেল মোর সোনার দেহখানি

 

ভেঙে গেল মোর সোনার দেহখানি
-----------------------------------  রুবিনা পাহলান (হ্নদি রুবি)

 

বড় সাধ জাগে
আরেকটি বার প্রেমে পরার.....
প্রকাশ্যে প্রেমে পরার...........
আমি বেঁচে থাকতে চাই
সবার মাঝে, সবার মুখে মুখে।
তাই আরেকটি বার প্রেমে পরতে চাই!
লোকচক্ষুর কোন লজ্জাই নাই
বিবেকেরও নেই কোন চিন্তা!
সমাজ সংসার কি পেল
ওতেও মাথা ব্যথা নাই !
শুধু নিজেকেই প্রাধান্য দিতে চাই!
কি করব আমি ?
নিজের কোন যোগ্যতাই যে নাই
সহজভাবে তাই বেঁচে থাকতে চাই!
আমি আরেকটি বার প্রেমে পরতে চাই!
আমি প্রেমে পরব, সত্যি প্রেমে পরব
যে প্রেম কাগজের পাতায় পাতায়
সমালোচনায় ঝড় তুলে দেয়!
কোন দামী লেখকের প্রেমেই যদি
আমার মনের স্বাদ পূরন হয়
তবে তাই কেন নয়?
যদি ইতিহাস হয়ে থাকি
তার সাথে তার কোন লেখনিতে !
দামী লেখক পরবে কি আমার প্রেমে?
এ ভাবনা কেন ঘিরে ধরে?
এক দুই তিন করে
টের পেলাম না কখন
পহেলা আগষ্ট এল ঘরে
এমনি করে গতকাল পয়ত্রিশে পা দিলুম যে!
বয়স যাচ্ছে, যাচ্ছে সোনার দেহ
প্রেমিক লেখক মিলে না কেহ !

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…