সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত; রেল যোগাযোগ বন্ধ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। জানা গেছে, ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে আসলে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়।  এতে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।  ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনে এসে ঘটনাস্থলে পৌঁছেছে।  লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারের চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ওসি সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…