সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব: বিজেপি নেতা

bjp, india, bangladesh, mamota, hasina

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রামনবমীর মিছিলে অস্ত্রের আস্ফালনের সমালোচনাকারীদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি'র এক নেতা।

ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বেদিতে মালা দিতে গিয়ে দিলীপ বলেন, 'রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বেরনো হবেই। যাদের তা সহ্য হচ্ছে না, তাদের জন্য বেনাপোল, পেট্রাপোল ও ওয়াঘা সীমান্ত (স্থলবন্দর) খোলা রয়েছে।'

আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, 'নিজেরা না গেলে লাথি মেরে পাঠিয়ে দেব। দিদির পুলিশ যতই কেস করুক, এখানে বাবর-তালিবানের রাজত্ব চলবে না। রাম রাজত্ব চলবে।'

কেন বাংলাদেশে পাঠানো হবে এমন প্রশ্নে দিলীপ বলেন, 'এই দিদি (মমতা) মৌলবাদীদের দমন করতে পারছেন না, ওই দিদি (শেখ হাসিনা) তা পেরেছেন। তাই সেখানে পাঠানোর কথা বলেছি।'

বিজেপি'র এই নেতা এমন সময় এ ধরনের মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত অবস্থান করছেন। তিনি 'সন্ত্রাস ও জঙ্গিবাদ' দমনে 'জিরো টলারেন্স' নীতির কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পুনর্ব্যক্ত করেছেন।

 

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…