সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

লাদেনের ছেলের মৃত্যু ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে মারা গেছেন।

গত মাসে আমেরিকার সংবাদ মাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হামলায় তার নিহত হবার খবর প্রকাশ করে।

দু বছর আগে আমেরিকা তাকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আনুষ্ঠানিকভাবে চিহ্ণিত করে।

ব্যাপকভাবে মনে করা হতো যে হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরী।

হামজার বয়স ধারণা করা হয় প্রায় ৩০বছর। তিনি আমেরিকা এবং অন্যান্য দেশের ওপর আক্রমণ চালানোর ডাক দিয়েছিলেন।

''হামজা বিন লাদেন, আল কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র, আফগানিস্তান/পাকিস্তান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানোর সন্ত্রাস বিরোধী এক অভিযানে নিহত হয়েছেন,'' হোয়াইট হাউস থেকে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন মি: ট্রাম্প।

''হামজা বিন লাদেনের মৃত্যু আল কায়দার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বপদে শূন্যতা সৃষ্টি করবে এবং তার বাবার সঙ্গে হামজার প্রতীকী যোগাযোগের জায়গাটাও তার মৃত্যুতে ধাক্কা খাবে। শুধু তাই নয়, দলের গুরুত্বপূর্ণ কার্যক্রমও এর ফলে বাধাগ্রস্ত হবে।''

আমেরিকা কখন এই অভিযান চালিয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।

মাত্র ফেব্রুয়ারি মাসে আমেরিকান সরকার হামজাকে ধরিয়ে দেবার জন্য দশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

সূত্র : বিবিসি

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…