সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

লাফিয়ে মারা যান মাকসুদুর, নিখোঁজ স্ত্রী রুমকী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) এফআর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭ জনে। ওই ভবনের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতে মাকসুদুর রহমান (৩৫) এবং তার স্ত্রী রুমকী (২৮)। আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে বাঁচতে চায় মাকসুদুর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আর এখনো নিখোঁজ রয়েছেন নিহত মাকসুদুরের স্ত্রী রুমকী ।

মাকসুদুরের খালাতো ভাই ইমতিয়াজ জানান, পুরান ঢাকার বাসিন্দা মাকসুদুর। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। পরিবারের একমাত্র ছেলে তিনি। বাবা মারা গেছেন ছোট বেলায়। সম্প্রতি মা'কে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কিন্তু এখন সবই শেষ হয়ে গেলে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যোগ দিয়েছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে সব কর্মীদের সহায়তা করছে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬টা) আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ভবনের ভেতরে প্রবেশ করেছে ফায়ার কর্মীরা ও সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা।

সর্বশেষ এফ আর টাওয়ারের আগুনের তীব্রতা কমেছে। অনেকে আটকে ছিল। এখনো কেউ আটকে আছে কিনা বোঝা যাচ্ছে না। তবে পুরো টাওয়ার এখনও কিছুটা ধোঁয়াচ্ছন্ন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরা কাজ করছেন। পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…