সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

লাস ভেগাসের হামলাকারীর পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আমেরিকার লাস ভেগাসে একটি কনসার্টে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, হামলাকারী একজনই ছিলেন। হামলার ধরনটি ‘লোন উলফ’ বলে জানিয়েছেন তিনি।

লম্বার্ডো জানান, ৬৪ বছর বয়সী ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। হামলার পর গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্যাডক নেভাদা অঙ্গরাজ্যের অধিবাসী বলে ধারণা করা হচ্ছে।
লাস ভেগাস পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের বিশ্বাস অন্য কেউ এই হামলার সঙ্গে জড়িত নন’। হামলাকারী কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত নয় বলেও ধারণার কথা জানান তিনি।

add

হামলার ধরনকে ‘লোন উলফ’ উল্লেখ করে তিনি জানান, একজন ব্যক্তি টার্গেটেড কোনো জায়গায় গিয়ে হামলা চালানো। হামলার পর হামলাকারী আত্মঘাতী হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনী তার কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত দশটার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে হামলা চালায় স্টিফেন প্যাডক। মান্দালয় বে নামের একটি আবাসিক হোটেলের ৩৩তলায় অবস্থান নিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছুড়তে শুরু করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, গুলি শুরুর পর ছোটাছুটি শুরু করে আতঙ্কিত লোকজন। গুলির পর লাস ভেগাস বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয় পুলিশ।

 

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…