সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

‘শতাব্দীর সেরা বেকুব’ খেতাব পেল তারা

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কয়েকদিন আগে কাছেই কুমিরের আক্রমণে মারা গেছেন এক নারী। নিরাপত্তার জন্য পাতা হয়েছে কুমির ধরার ফাঁদ। অথচ এ ফাঁদে কুমির নয়, ঢুকে পড়ল একদল মানুষ। শুধু ঢুকে পড়া নয়, রীতিমত পোজ দিয়ে ছবি তুলে তা পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তার তা দেখে স্থানীয় মেয়র তাদের জরিমানার পাশাপাশি খেতাব দিলেন শতাব্দীর সেরা বেকুব হিসেবে।

ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যাণ্ডের রাজ্যের ডগলাস বন্দরের কাছে। ২৪ অক্টোবর মঙ্গলবার এই বেকুবিয় কাণ্ড ঘটিয়েছে চার ব্যক্তি।

ডগলাস বন্দরের কাছে সাম্প্রতিক সময়ে কুমিরের উৎপাত বেড়েছে। সপ্তাহখানেক আগে ৭৯ বছর বয়স্ক এক নারী পানিতে নেমে কুমিরের আক্রমনে নিহত হন। ওই এলাকায় কুমিরদের চলাফেরা করতে দেখছেন স্থানীয়রা।

ডগলাস মেয়র জুলিয়া লিউ জানান এই চারজনের কীর্তি দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। বলেন, বিপদজনক এই আচরণ আমাকে হতবাক করে দিয়েছিল। তারা যা করেছেন তার জন্য তাদের ‘শতাব্দীর সেরা বেকুব’ বলা যেতে পারে।

লবণাক্ত পানির কুমিরে আক্রমণে বছরে অন্তত দুইজনের প্রাণহানির ঘটনা ঘটে থাকে। সাত ফুট পর্যন্ত দীর্ঘ এক একটি কুমিরের ওজন এক টন পর্যন্ত হতে পারে।

কুইন্সল্যান্ড রাজ্যের পরিবেশ বিভাগের তরফ থেকে এসব কুমিরের কবল থেকে প্রাণ রক্ষায় বিশেষ ধরণের ফাঁদ পেতে রাখে। এই ফাঁদগুলো কুমিরদের আকর্ষন করতে বিশেষভাবে তৈরি করা হয়। কুমির চলাফেরা করতে দেখা যায় এমন এলাকায় এসব ফাঁদ পাতা হয়।

আর ওই ফাঁদে ঢুকে পড়ে ওই চার ব্যক্তি। ‘বেআইনি’ এই কাজের জন্য তাদের ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…