সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

শনিবার ঐক্য পরিষদের গোল-টেবিল বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবং মহান বিজয় দিবস স্মরণে “বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র” আগামী শনিবার ২২শে ডিসেম্বর ২০১৮ একটি গোল-টেবিল বৈঠকের আয়োজন করেছে।

জ্যাকসন হাইট্সের জুইস সেন্টারে ঠিক বিকাল ৪টায় এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের বিষয় ‘মহান বিজয় দিবস, নির্বাচন এবং সংখ্যালঘু সম্প্রদায়’।

এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এতে এখন পর্যন্ত যেসব নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সম্মতি প্রদান করেছেন তাদের মধ্যে রয়েছেন, শামসুদ্দীন আজাদ, সহ -সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র। গিয়াস আহমদ, বিএনপি, যুক্তরাষ্ট্র। আবু তালেব চৌধুরী চান্দু, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি, যুক্তরাষ্ট্র।  রোজালিন কস্টা, ডিরেক্টর, হটলাইন বাংলাদেশ। মাহফুজুর রহমান, প্রধান সম্পাদক, সাপ্তাহিক বর্ণমালা। রতন তালুকদার, সম্পাদক, সাপ্তাহিক জন্মভূমি। দেওয়ান শাহেদ চৌধুরী, সভাপতি, জাসদ, যুক্তরাষ্ট্র এবং মুহম্মদ ফজলুর রহমান, প্রধান সম্পাদক, সাপ্তাহিক ঠিকানা।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে সবাইকে ঠিক ৪টায় আসন গ্রহণ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: নবেন্দু দত্ত ৬৪৬-২৪৬-৯০৯৫; টমাস দুলু রায় ৬৪৬-৭৭৫-৮১৭০; রণবীর বড়ুয়া ৯১৭-৬৮৩-৩০৩২। বিদ্যুৎ দাস ৯১৭-৬০৪-২৭৫২।

বার্তা প্রেরক:
বিদ্যুৎ দাস, সাধারণ সম্পাদক।
৯১৭-৬০৪-২৭৫২

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…