সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

শাহীন ইমাম নিখোঁজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত রোববার সকাল সোয়া ৯টার দিকে বায়তুল মোকাররমে দোকানে আসার কথা বলে তিনি আর বাসায় ফিরেননি। এঘটনায় তার স্ত্রী মোছা. নাজমা আক্তার সোমবার (৭ জুন) যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং ৪৬৬/৭-৬-২০২১)।

জিডি সূত্রে জানা যায়, শাহীন ইমামের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তার বাবার নাম রজব আলী ও মা মনোয়ারা বেগম। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল কোনাপাড়ার মোমেনবাগে পঞ্চশীলা আবাসনে সপরিবারে থাকতেন। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার শাহীন ইমামের গায়ের রঙ শ্যামলা এবং মাথার চুল সাদা-কালো। হারানোর সময় তার পরনে ছিল মেরুন রংয়ের পাঞ্জাবি, সাদা পায়জামা ও মাথায় ছিল গোলটুপি।

এ বিষয়ে তার স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী বায়তুল মোকাররমে একটি দোকানের কর্মচারী। রোববার সকাল সোয়া ৯টার দিকে প্রতিদিনের মতো বায়তুল মোকাররম দোকানের উদ্দেশে রওনা হন। তারপর আর তিনি ফিরে আসেননি। এমনকি দোকানেও যাননি। আমরা বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমার স্বামীকে খুঁজে পেতে সবার সহযোগিতা চাই।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…