সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

শিক্ষার্থীদের অবরোধে ঢাকা অচল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী বাস চাপায় নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের পর পুরান ঢাকার তাঁতি বাজার, জনসন রোড, রায় সাহেব বাজার, রামপুরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধে প্রায় অচল হয়ে পড়ে ঢাকা।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার দিকে ঢাবি শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। পরে সেখানে অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। সড়ক অবরোধের কারণে শাহবাগের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেই আন্দোলনের ধারাবাহিকতায় উত্তরার হাউস বিল্ডিং এলাকায় রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন উত্তরা ইউনিভার্সিটিসহ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ফলে সেখানেও ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ধানমন্ডি ২৭ নম্বরে মিরপুর-নিউমার্কেট সড়কে অবস্থান নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এ আন্দোলনে অংশগ্রহণ করছি। আমরা আবরারসহ সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার দাবি করছি।

উল্লেখ, গত মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…