সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল শুক্রবার বিকেলে শহরের ধুলেরচর এলাকায় টাঙ্গাইল শিশু পার্কে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন (এমপি)।
টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান আমিরুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র সভাপতি আবুল কাশেম।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯০ টি স্টল অংশ নিয়েছে। মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে সার্কাস, হোন্ডা খেলা ও শিশুদের জন্য বিভিন্ন রাইড। ব্যাপক সাড়া পরবে বলে মনে করেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…