সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ঢাকায় ট্রেনের শৌচাগারে শিশু ধর্ষণে জড়িত যুবক গ্রেপ্তার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকায় যাত্রীবাহী ট্রেনে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকার রেলওয়ে থানা-পুলিশ।

ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই শিশুকে ধর্ষণ করার কথা স্বীকার করে আজ বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছে আসামি সম্রাট।

ঢাকার রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার ওমর ফারুক বলেন, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। তেজগাঁও স্টেশনে অবস্থান করার সময় সম্রাট ওই শিশুকে ট্রেনের শৌচাগারে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে যাত্রীরা শৌচাগার থেকে সম্রাটকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এএসপি ওমর ফারুক আরও জানান, শিশুটি কমলাপুর রেলস্টেশনে ঘুরছিল। তখন সম্রাট তাকে ফুসলিয়ে ট্রেনে তুলে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

রেলওয়ে পুলিশ বলছে, ধর্ষণের শিকার শিশুটি মায়ের সঙ্গে থাকে। তার মা বাদী হয়ে আজ বৃহস্পতিবার ঢাকার রেলওয়ে থানায় মামলা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে তার মায়ের হেফাজতে আছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…