সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

ঘাটাইলে দেড় বৎসরের শিশু ধর্ষিত, ধর্ষক আটক


এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইলে দেড় বৎসরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে, জহিরুল ইসলাম (৪০) নামে এক ধর্ষককে আটক করা হয়েছে। সে ধর্ষিতা শিশুটির খালু বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নে টেপিমদন গ্রামে। জানা যায়, ধর্ষক জহিরুল ঐ গ্রামের ছালামের মেয়ে বিথীকে বিয়ে করে দুই বৎসর যাবৎ ঘর জামাই থাকে। ধর্ষিতা শিশুটি তার খালা বিথীর কাছে রেখে তার মা গার্মেন্টে কাজ করে।  ধর্ষকের স্ত্রী বিথী জানান, ঘটনার দিন দুপুর বেলায় সে তার বোনের দেড় বৎসরের শিশুকে স্বামীর কাছে রেখে যায়। এ সুযোগে লম্পট ধর্ষক স্বামী ঐ শিশুটিকে জোড় পূর্বক ধর্ষন করলে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এতে শিশুটির প্রচন্ড রক্তক্ষরণ হয়। ফলে তাকে প্রথমে ঘাটাইল পরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। লম্পট ধর্ষককে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় গ্রামবাসী লম্পট ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…