সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডিসি বরাবর স্মারকলিপি

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন- ২০১৭ বাতিলের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নীলফামারী জেলা ট্রাক-ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথকভাবে ওই স্মারকলিপি প্রদান করে। উল্লিখিত সড়ক পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দপুরস্থ প্রধান কার্যালয় থেকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেন।
 প্রথমে  নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সংগঠনের স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এবং নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল। এ সময় নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো.  হারুন অর- রশিদ, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, ক্রীড়া সম্পাদক মো. স্বপন মিয়া, কার্যকরী সদস্য মো. রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে, একই দাবিতে নীলফামারী জেলা ট্রাক-ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও নীলফামারী জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি  মো. চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক শ্রী রনজিৎ কুমার রায়ের নেতৃত্বে ওই স্মারকলিপি দেয়া হয়। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন সড়ক পরিবহন সংগঠনের স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের পৌঁছানোর আশ্বাস দেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…