সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

শুটিং করার সময় রড ঢুকে আহত হিরো আলম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে হাতে রড ঢুকে আহত হয়েছেন ইউটিউব থেকে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর বনশ্রীতে মিউজিক ভিডিওর শুটিং করছিলেন হিরো আলম। এ সময় দুর্ঘটনাবশত তার বাম হাতে রড ঢুকে যায়। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ভাবে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউটিউবে ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেতে শুরু করেন বগুড়ার স্যাটেলাইট সংযোগ ব্যবসায়ী হিরো আলম। তবে তাকে নিয়েই হাসি-ঠাট্টাই হয়েছে বেশি। ২০১৭ সালে ‘মার ছক্কা’ নামের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। গত বছর তিনি একটি হিন্দি ছবিতেও ডাক পেয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। সর্বশেষ, গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…