সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধার  মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যসম্পন্ন হয়েছে। সূত্র জানায়, ৩ জুলাই সোমবার দুপুর আড়াইটায় উপজেলার আওলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামের পারিবারিক শ্বশ্বানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা দীজেন্দ্র নাথ রায়(৭০) হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলামসহ উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যসম্পন্ন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…