সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা শরীয়তপুরে, স্বামী ও শ্বশুর পলাতক।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার জাজিরায় রেশমা (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন শেষে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ বলছেন, নিহতের বাম চোখ ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের হারান টুলির কান্দি গ্রামে। ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজ সোমবার দুপুরে জাজিরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের ভাই ইয়ার হোসেন, জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১১ মাস পূর্বে মাদারীপুর জেলার সিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের হাজী ইউছুফ ঢালী কান্দি গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে রেশমা আক্তারের সঙ্গে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা হারান টুলির কান্দি গ্রামের হাসেম শেখের ছেলে নুরুল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার নগদ ২ লাখ টাকা ও স্বর্নালংকার দিয়ে দেয়। বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী রুহুল আমিন ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছে। কিছু দিন পর পর স্বামী টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। রেশমা নির্যাতন সহ্য করতে না পেরে গত এক মাস আগে বাবার বাড়ি চলে যায়। রেশমা ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় স্থানীয় লোকজনের শালিস দরবারের মাধ্যমে পূনরায় শ্বশুর বাড়ি যায়।

গতকাল রোববার রাত ১০ টার দিকে স্বামী নুরুল আমিন শেখ রেশমাকে নির্যাতন করে গলায় ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে বলে অভিযোগ নিহতের পরিবারের। ঘটনার পর রেশমার স্বামী নুরুল আমিন শেখ ও শ্বশুর হাসেম শেখ পলাতক রয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…