সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বোমা হামলায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে তিনটি গির্জা ও তিনটি পাঁচতারকা হোটেলে সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২০০ এর কোটা পার হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ২০৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চার শতাধিক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে পাওয়া গেছে এই খবর। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কড়াকড়ি আরোপ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিস্ফোরণের ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্বও স্বীকার করেনি। কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ৷ তবে হামলাগুলোর লক্ষ্য ধর্মীয় উপাসনালয় ও অর্থনৈতিক কেন্দ্রগুলো বলে উল্লেখ করেছে স্থানীয় গনমাধ্যমগুলো ৷ আপাত দৃষ্টিতে সবগুলো হামলাই সমন্বিত বলে ধারণা করছে পুলিশ ৷

শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই দেশ। দেশে খ্রিস্টধর্মে বিশ্বাসী ক্যাথলিকদের সংখ্যা ছয় শতাংশ মাত্র। ইস্টারের প্রার্থনার কারণে গির্জায় বেশ ভিড় ছিল, তাই এই নির্দিষ্ট সময়টাকেই জঙ্গিরা বেছে নিয়েছে বলে মত কলম্বো পুলিশের।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…