সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

গোপালপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী সংগঠন থেকে বহিস্কার

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ ছাত্রলীগ এর গঠনতন্ত্র বহির্ভূত ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর কলেজ ও ইউনিয়ন শাখার সভাপতিসহ ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

গত ৪ এপ্রিল মঙ্গলবার গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মঞ্জুরুর হক ফরিদ ও যুগ্ম আহব্বায়ক নজরুল ইসলামের স্বাক্ষরীত পত্রে তাদের সাময়িক বহিস্কার ও স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী বরাবর আবেদন পাঠানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল খান, হেমনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ. জলিল, সদস্য ইলিয়াস হোসেন, সুমন মিয়া ও হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য তালহা মোমিন পরাগ।

উল্লেখ্য, এরা গত ডিসেম্বর মাসে হেমনগর কলেজের ৩৮ জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে কম টাকায় ফরম পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

গত রোববার থেকে শুরু হওয়া ঢাকা বোর্ডের এইচএএসসি পরীক্ষায় প্রবেশপত্র না থাকায় এসব শিক্ষার্থীদের কেউ পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেনি।
কলেজ কর্তৃপক্ষ জানান, বিধি অনুযায়ী ফরম পূরণ না করায় ৩৮ শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। তাই, এ বছর এদের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…