সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী দলিত নেত্রী মনি রানী দাস সকলের সমর্থন চান

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঢাকা থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলিত সম্প্রদায়ের নারী নেত্রী মনি রানী দাস। দলিত সম্প্রদায় হতে উঠে আসা সংগ্রামী এই নেত্রী ১৮ জানুয়ারি, ২০১৯ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, অত্যন্ত অনগ্রসর দলিত জনগোষ্ঠীর পরিবার হতে উঠে আসা এ নারী দীর্ঘদিন দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সভাপতি। মানবাধিকারকর্মী মনি রানী দাস শৈশবকাল থেকেই বাংলাদেশের অনগ্রসর ও পশ্চাৎপদ দলিত তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায় ও আর্থ-সামাজিক উন্নয়নে সংগ্রামী ভূমিকা পালন করে আসছেন।

তিনি বলেন, “আমি ২০০১ সাল থেকে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আমার ব্রত দলিত তথা প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন। ২০০৮ সালে বিডিইআরএম-এর প্রতিষ্ঠাকাল হতে আজ অবধি নিরলসভাবে কাজ করে যাচ্ছি এ জনগোষ্ঠীর জন্য। বাংলাদেশের প্রায় ৬৫ লক্ষ পিছিয়েপড়া দলিত জনগোষ্ঠীর অধিকার আদায় ও তাদের আর্থ-সামাজিক উন্নয়নে আমি পূর্বেও সক্রিয় ছিলাম, এখনও আছি এবং আগামীতেও থাকবো। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রথমবারের মতো দলিতদের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ফলে সেই প্রতিশ্রুতিগুলো দিনদিন সফলতার মুখ দেখছে। এ কারণে আমরা বাংলাদেশের দলিত জনগোষ্ঠী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। বিগত সময়ে বিভিন্ন সভা-সমাবেশ ও মানববন্ধনে আমরা মহান জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর জন্য সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবি জানিয়ে আসছি। কারণ সংসদে দলিতদের জন্য কথা বলার কেউ নেই। এরই ধারাবাহিকতায় আমি এই দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হিসেবে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি। আমাকে যদি সুযোগ দেওয়া হয় তবে আগামীতে বাংলাদেশের দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর ও বিশেষ করে দলিত নারীদের সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখবো, এটাই আমার অঙ্গীকার। একই লক্ষ্যে আমাকে সমর্থন দেওয়ার জন্য সংবাদমাধ্যমসহ নাগরিক সমাজের সকলের কাছে আবেদন রাখছি।”

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…