সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

সংসদে যাওয়ার আভাস দিলেন বিএনপির এমপি হারুন!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সংসদে যাওয়ার আভাষ দিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশিদ হারুন। আজ সোমবার দুপুরে তার বাড়িতে অন্য এক বিষয়ে সাংবাদিক সম্মেলনে সংসদের যাবার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন বলেন, সংসদে যাবার ব্যাপারে তার ওপর স্থানীয় ভোটারদের চাপ অব্যাহত রয়েছে এবং তিনি এই বিষয়ে দলের উপর মহলকে জানিয়েছেন।

তিনি চান নেত্রীর মুক্তির দাবিসহ বিভিন্ন সমস্যার কথা সংসদে গিয়ে বলতে। তবে তিনি এও বলেন যে, এ জন্য ৩০ এপ্রিল পর্যন্ত দেখতে হবে। আসলে শেষ বলে কিছু নেই। দলের হাইকমান্ড সংসদের না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলে তিনি সংসদে যাবেন কি না এমন প্রশ্নে তিনি সরাসরি 'না' বলেননি।

বরং তিনি বলেছেন, কারান্তরীণ বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান যদি সংসদে যাবার কথা বলেন তাহলে সেটাইতো দলের সিদ্ধান্ত। সুতরাং এজন্য তিনি অপেক্ষা করার জন্য সাংবাদিকদের বলেন।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে বিএনপির মাত্র ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে বিএনপির মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে হারুনুর রশিদ হারুন অন্যতম।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…