সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য হলেন সুবর্ণা মুস্তাফা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন অভিনেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

রোববার (১০ মার্চ) জাতীয় সংসদে চিফ হুইপ নূরে-ই-আলম চৌধুরী স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কণ্ঠ ভোটে প্রস্তাব করলে সংসদ সদস্যরা তা পাস করেন।

কণ্ঠ ভোটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

কমিটির অন্য সদস্যরা হলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কণ্ঠ শিল্পী ও মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন এমিলি, অসীম কুমার উকিল, মাসুদা এম রশীদ চৌধুরী ও সেলিনা ইসলাম।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…