সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

সখীপুরে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্কুল পড়ুয়া মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর মেয়েটির যৌনাঙ্গে লোহার নাট ঢুকিয়ে দেয় অভিযুক্ত ব্যক্তি। পরে যৌনাঙ্গে অস্ত্রোপচার করে ওই লোহার নাট বের করে আনা হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে এমন ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটির মা এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের খাবার খেয়ে মেয়েটি পাশের দুলালের বাড়ি খেলতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে দুলাল। একপর্যায়ে ছোট্ট মেয়েটির যৌনাঙ্গ দিয়ে লোহার নাট ঢুকিয়ে দেয় দুলাল। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুলাল পালিয়ে যান।
মেয়েটির মা বলেন, মেয়ে ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গতকাল শুক্রবার মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ থেকে নাট বের করে আনেন চিকিৎসকেরা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, গতকাল শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে দুলাল হোসেনকে একমাত্র আসামি করে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা হওয়ার পরই দুলাল হোসেনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…