সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

এবার ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর আগুনের সূত্রপাত হয়। বনানীর এফ আর টাওয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ না কাটতেই আজকেই রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন বলেন, ‘একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে।’

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…