সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুর টু সীডস্টোর সড়কের সেই বেইলী ব্রিজটি বন্ধ করে দিলো কর্তৃপক্ষ

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুর-সীডস্টোর সড়কের কীর্ত্তণখোলা ধুমখালী এলাকার ভেঙে যাওয়া বেইলী ব্রিজটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ ব্রিজটি পরিদর্শন করেন। এ সময় চলাচলের জন্যে অনুপযোগী ও বিপদজ্জনক হওয়ায় ব্রিজের দুইপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে সাইনবোর্ড সাটিয়ে দেওয়া হয়। নতুন ব্রিজ নির্মাণ না হওয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন বিকল্প সড়ক দিয়ে যাতায়াতেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ জানান, এখানে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে ব্রিজটির ট্রপোসার্ভে, সয়েলটেস্ট সম্পন্ন হয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের দপ্তরে ড্রয়িংয়ের কাজ চলছে। দুইমাসের মধ্যে সকল প্রক্রিয়া শেষ হয়ে নতুন ব্রিজ নির্মাণের টেন্ডার হবে। ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান বলেন, বড় ধরণের দুর্ঘটনা এড়াতেই ব্রিজটি বন্ধ করা হয়েছে। নতুন ব্রিজ নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর তাগিদ দেওয়া হচ্ছে। জনগণের সাময়িক অসুবিধা দূর করতে বিকল্প হিসেবে পাশ্ববর্তী সরকারি মুজিব কলেজের সড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সখীপুর-সীডস্টোর সড়কের ওই বেইলী ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙে আড়াই মাস ধরে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের ওই ব্রিজটি দীর্ঘদিনেও মেরামত না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…