সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সন্ধানপুরে নৌকার প্রার্থীর অটোরিক্সা শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের নৌকার প্রার্থীর অটোরিক্সা শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল ৷ গত ২৭শে মার্চ (মঙ্গলবার) সকালে সন্ধানপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সরকারের বিশাল অটোরিক্সা ও মটরসাইকেল শোভাযাত্রা বের হয় এতে হাজারো মানুষ অংশগ্রহন করে ৷ অটোরিক্সা ও মটরসাইকেল শোভাযাত্রাটি সন্ধানপুর ইউনিয়নের প্রত্যেকটি সড়ক প্রদক্ষিন করে কুশারিয়া গন উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাপ্ত হয় ৷

শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিঃ সুলতান মাহমুদ, সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (আজাদ), আওয়ামীলীগ নেতা জাপানী বেলাল,সিঙ্গাপুরী বেলাল, শেখ আল হেলাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক শরিফুল ইসলাম (সাদ্দাম), জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাঈদ (রুবেল) , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক অপু সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ৷

প্রতক্ষ্যদর্শীরা জানান, এর আগে কোনো প্রার্থীর প্রচারনায় এতো লোকের সমাগম দেখেননি কেউ ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…