সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- মুক্তিযোদ্ধা জিহাদ

মুক্তিযোদ্ধা জিহাদ

শাহিন মামুন

বড় যতনে রেখেছিলে মা তোমার উদরে

দশ মাস দশদিন পর আমি পৃথিবীর বুকে ।

অতপর আরু কুঁড়িটি বছর রেখেছিলে আগলে

পরম স্নেহ-মমতার মাঝে তোমার আচঁল তলে।

আজ সেই যতন আর স্নেহ-মমতা ভুলে

দাও না মা গো বিদায় যুদ্ধে যাবার

তোমার আদরের সেই ছোট্ট জিহাদকে।

না করোনা মাগো! শুনতে পারছো না তুমি?

পূর্ব বাংলার চারদিকে যে আজ শুধুই

গুলি আর বোমার আওযাজ।

বাতাসে তার কালো ধোঁয়া, পুড়ছে জনপদ।

চারদিক তার পড়ে আছে লাশের পর লাশ

পূর্ব বাংলার জমিনকে করছে ঐ

পাঞ্জেরী-হায়েনারা কবর নয়তো শশ্মান।

বল মা! কেমনে আমি জিহাদ তোমার

ভীরু-কাপুরুষের মত তোমার আচঁল তলে ঘরে বসে থাকি?

 

মা! আমি জিহাদ যদি তোমার কোলে না ফিরি

তবে কষ্ট নিওনা কভু?

দেখ তোমার জিহাদের রক্তে এদেশ একদিন স্বাধীন হবেই

সাথে স্বাধীনতা পাবে তুমি জিহাদের মায়ের মত

হাজারো জিহাদের মা।

মা! স্বাধীনতা রক্ত চায়, স্বাধীনতা চায় বীরের প্রাণ।

স্বাধীনতা কভু দেয়না ঠাঁই ইতিহাসে তার

কোন কাপুরুষ-ভীরুতার।

মা! আমাকে বিদায় দাও?

বাংলাদেশ আমাকে ডাকছে তার কাছে

ডাকছে বাংলাদেশের স্বাধীনতা।

মা! মাগো! বিদায় দাও।

যেদিন আমি জিহাদ ফিরবো তোমার কোলে

তোমার জন্য স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের

একটি জাতীয় পতাকা নিয়ে তবেই আসবো।

আর যদি না ফিরি মাগো তোমার কোলে কভু

তবে ভেবে নিও তোমার আদরের জিহাদের রক্ত

বাংলাদেশের স্বাধীনতার জন্য মিশে গেছে

পূর্ব বাংলার জমিনে লাখো শহীদের রক্তের সাথে।

বিদায় মা! ভালো থেকো।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…