সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

সমাবেশে পৌঁছেছেন বেগম জিয়া

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল ৩টার দিকে গাড়িবহরে সমাবেশে পৌঁছান তিনি। 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত সমাবেশে পোঁছানোর উদ্দেশ্যে বেলা ২ টার দিক তিনি তার গুলশানের বাসা থেকে রওনা হন। সমাবেশকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বিএনপি নেতা-কর্মীদের মাঝে।

এই সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

এদিকে, এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল সকাল থেকে প্রায় বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর পর এরকম প্রকাশ্যে কোনো জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…