সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

ওয়ার্নার, স্মিথ, কোহলি, ডি ভিলিয়ার্সকে টপকিয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব

 

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ।  দক্ষিণ আফ্রিকার ডিন এলগার, ডি ভিলির্য়াস।  ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে টপকিয়ে ২০১৭ সালের টেস্ট ক্রিকেটে রান রাজা হলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

চলতি বছরের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ রানের মাইলফলকে নাম লেখালেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।  মাত্র পঞ্চম ম্যাচেই সাকিব এক ডাবল সেঞ্চুরি আর তিন হাফ সেঞ্চুরিতে গড়ে ফেললেন এই অনন্য কীর্তি।

সুযোগ ছিল অধিনায়ক মুশফিকুর রহিমেরও।  কিন্তু, তিনি মাইলফলক থেকে সাত রান দূরে থাকতেই ৫২ রান করে আউট হয়ে যান।

বলাই বাহুল্য, চলতি বছর সাকিবের এই শীর্ষে থাকার রেকর্ড ধরে রাখাটা খুবই শক্ত।  তবে, সেটা অসম্ভবও নয়।  কারণ, এই বছর অনেকগুলো টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

সাকিব-মুশফিকের দাপটে কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ।  বাংলাদেশের স্কোর চার উইকেট হাতে নিয়ে প্রায় ৪০০ ছুঁই ছুঁই।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…