সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা- নারী

নারী
এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ
নারী মাতা নারী ভগ্নি
কখনো নারী প্রিয়তমা,
মজেছি সময়ের স্রোতে
আমায় করিও ক্ষমা।
তোমা হতেই জন্ম আমার
তোমাতেই সমর্পন,
তোমাতেই বিশ্ব মহান
তোমাতেই অসীম সন্মান।
মা সেতো ভালবাসার স্বর্গ
তার তরে জানাই হৃদয়ের
অর্ঘ,
মায়ের পদতলে স্বর্গ মেলে
অমিয় সুধা পাই 'মা'
ডাক দিলে।
ভগ্নি সে স্নেহের ভান্ডার
এমন স্নেহ কোথাও আর
নাই,
পৃথিবী সুন্দর সেথায়
অন্তহীন অমিয় স্নেহ
ভালবাসায়।
নারী আবার প্রিয়তমা
নারীই অর্ধাঙ্গিনী,
সংসার সমরাঙ্গনে
সুখ দুঃখের সহমর্মিনী।
নানা রুপে রুপায়িত
নানা গুনে সিক্ত,
নারীর গুনেই তুমি
আজ
নানা পদে অভিসিক্ত।
মা,ভগ্নি অথবা স্ত্রী
এ সমাজ সংসারে আনে
প্রাণ,
নারীকে দিলে সমান
অধিকার
তোমার তাতে
কমবেনা সন্মান।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…