কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অয়ন সাঈদ এর কবিতা-সাঁতার শিখে নাও

poem

সাঁতার শিখে নাও

----------------------    অয়ন সাঈদ

আমাদের কাব্য ভাবনা নষ্টদের মানেনা বলেই
নির্বাসনে থেকে যেতে হয়?
শোন কবিতা না পড়ে রাষ্ট্রের সর্বনাশ ডেকে এনো না;
সন্ধার জবাবর্ণ আকাশে প্রজেক্টরের ফোকাসের মতো-
ভেসে ওঠে কারবালার মুমূর্ষু চিত্রাবলি,
আর এই মহরমের বাঁকা চাঁদ
প্রেয়সীর ভাঙা কাঁচের চুরির মতোই মনে হয়।

আমাদের হিমাগারেও কুক্ষিগত থেকে যায় জাতীয়তাবাদ
নদীতে আকস্মিক ঢেউয়ে-
শিড়ি ঘাটে তোমার সেলোয়ার অন্তরবাস ভেসে যাবে অতল
আমিতো জলচর তুমি সাঁতার শিখে নাও।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…