সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ রবিবার দুপুরে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যোগে ঘাটাইল উপজেলা সদরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরাম সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজত হোসেন, মানবাধিকারকর্মী মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান।

ফোরামের সম্পাদক নূরুজ্জামান মিঞা, সহসভাপতি নজরুল ইসলাম, আনছার আলী, কে এম মিঠু, যুগ্ম সম্পাদক এস এম শহিদুল ইসলাম, দাস পবিত্র, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সদস্য আতোয়ার রহমান, টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি আতিকুর রহমান প্রমূখ।

মানববন্ধনে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অর্ধশত সাংবাদিক অংশ নেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…