সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বিএনপির আইনসম্পাদক সানাউল্লাহ মিয়াসহ ১১ জন আটক

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গেয়ে নরসিংদী থেকে বিএনপির আইনসম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জেলা বিএনপিরসহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে নেতাকর্মীদের আটক করা হয়।

নরসিংদী শিবপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্বোধনা জানাতে আসলে পুলিশ তাদের ধাওয়া দেয়। খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা ডিবি পুলিশও গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের ধাওয়া দেয়।

সিলেট যাওয়ার পথে ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের রাস্তার পাশে দাঁড়াতে দেয়নি পুলিশ।

কিছু কিছু এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিলসহ বেগম জিয়াকে অভ্যর্থনা জানিয়েছে। বেগম জিয়া গাড়ি থেকে নেতাকর্মীদের অভ্যর্থনায় সাড়া দিয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…