সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

সিলেট প্রবেশেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

খালেদা জিয়ার গাড়িবহর থেকে :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে সিলেটের প্রবেশ মুখেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে শাহেস্তাগঞ্জে পৌঁছালে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ঢল নামে। এসময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে চায়ের নগরী। সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় বিএনপি চেয়ারপারস হাত নেরে নেতাকর্মীদের অভিবাধন জানান।

এর আগে সোমবার সকাল ৯টায় ১৬ মিনিটে গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন। গুলশান-১ হয়ে তেজগাঁও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রাবাড়ী হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর।

সিলেট যাত্রাকালে নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। অাবার কয়েকটি স্থানে লাঠিচার্জ করতেও দেখা গেছে। এছাড়া খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…