সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

সালমানের সঙ্গে সম্পর্ক ছিল? মুখ খুললেন শিল্পা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একজন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার। আর একজন বিবাহিতা। এঁরা হলেন সালমান খান এবং শিল্পা শেট্টি। এই দু’জনের মধ্যে এক সময় নাকি সম্পর্ক ছিল। এ নিয়ে বহু আলোচনা হয়েছে বলিউডে। তবে এ বিষয়ে কোনও দিনই প্রকাশ্যে কিছু বলেননি সলমন বা শিল্পা কেউই।

সালমান খানের সঙ্গে বহু নায়িকার নাম জড়িয়ে জল্পনা শোনা যায় ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, নব্বইয়ের দশকের শেষের দিকে নাকি শিল্পার সঙ্গেও ডেট করেছেন ভাইজান। ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গয়া’র মতো জনপ্রিয় ছবিও করেছেন এই জুটি। কিন্তু অফস্ক্রিনেও তাঁদের মধ্যে নাকি সম্পর্ক ছিল? এতদিন পর সে বিষয়ে মুখ খুললেন শিল্পা।

সম্প্রতি এক সাক্ষাত্কারে শিল্পা বলেন, ‘‘সালমানের সঙ্গে সেই অর্থে ডেট করিনি। আসলে তখন সহকর্মীদের মধ্যে আস্থা এবং অন্তরঙ্গতা ছিল। ও খুব ভাল মানুষ। এমনও হয়েছে, মাঝরাতে সলমন এসেছে আমার বাড়িতে। আমি ঘুমিয়ে পড়েছি। ও আমার বাবার সঙ্গে বসে মদ্যপান করেছে। আমার মনে আছে, বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে এসে ও সোজা বার টেবিলে গিয়ে মাথা নিচু করে কেঁদে ফেলেছিল।’’

শিল্পা স্পষ্ট জানিয়েছেন, সালমানের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। সময়ের সঙ্গে সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন দু’জনেই। ফলে সেই বন্ধুত্বের সুতো হয়তো কিছুটা আলগা হয়েছে। তবে তথাকথিত কোনও সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…