সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

সীমান্তে নষ্ট হচ্ছে টনের টন পিয়াজ, মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতে ১৫ রুপি কেজি দরে পিয়াজ বিক্রি করছেন উত্তর ২৪ পরগনার জেলার দেগঙ্গার কয়েকজন ব্যবসায়ী। পোস্টার টানিয়ে শুরু হয়েছে পিয়াজ বিক্রি। কম দামে পিয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ ভীড়।

এক ব্যবসায়ী জানালেন, বাংলাদেশে পিয়াজ রফতানি বন্ধ। তাই ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকে টন টন পিয়াজ নষ্টের মুখে। সেই পিয়াজ কম দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

ঘোজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কান্তি দত্ত বলেন, ১৪ সেপ্টেম্বর ভারতের পক্ষে বাংলাদেশে পিয়াজ রফতানি বন্ধের নির্দেশিকা জারি হতেই ক্ষতির মুখে পড়েছেন বহু ব্যবসায়ী। ২৭৫টি পিয়াজ ভর্তি ট্রাক আটকে গেছে সীমান্তে।

এক একটি ট্রাকে ১২-১৫ মেট্রিক টন পিয়াজ রয়েছে। কিছুটা পচন ধরতে শুরু করেছে। ইতোমধ্যে পিয়াজ ভর্তি বহু গাড়ি সীমান্ত থেকে ফিরে গেলেও এখনও ৫০-৬০টি লরি সীমান্তের বিভিন্ন পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে।’’

পিয়াজ রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী নাসিরউদ্দিন বলেন, কেন্দ্রের নির্দেশিকা জারি হওয়ার পরে সীমান্তে প্রায় ২৭৫টি পিয়াজ ভর্তি ট্রাক আটকে গেছে। এই পিয়াজ মূলত কেরালা ও মহারাষ্ট্র থেকে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পচে যাওয়া পিয়াজ বিক্রি করতে না পারলে কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে। তাই যতটা সস্তায় সম্ভব, বাজারে বিক্রি করা হচ্ছে।’’

সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…