সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

সুনীল গাভাস্কারের আইডি মুছে দিল ফেসবুক

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সুনীল গাভাস্কার ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এলবি দেয়াকে কেন্দ্র করে সতীর্থকে নিয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। সেই সুনীল গাভাস্কারই সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়ারের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করে সতীর্থ মাহমুদউল্লাহ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে উঠে আসতে বলায় সাকিব আল হাসানের কঠোর সমালোচনা করলেন।

সাকিবের এই আচরণ তথাকথিত সুশিল সুনীল গাভাস্কারের ভালো লাগেনি। তিনি কঠোর শাস্তি দাবি করেছিলেন সাকিবের। শুধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত ‘নাগিন’ নাচকেও ব্যঙ্গ করেছেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে, ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় ভারতের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে।

সুনীলের ব্যঙ্গাত্মক নাচ এবং সাকিবের প্রতি বিশোদগার করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এ কারণে বাংলাদেশের ইথিকাল হ্যাকারদের একটি গ্রুপ ফেসবুকে রিপোর্ট করে সুনীল গাভাসকারের ফেসবুক আইডিটি মুছে ফেলতে বাধ্য করে।

সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।’ সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সু’খবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…