সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

সুন্দরী নারীর দিকে নজর চালকের, বাস উল্টে নিহত ৩

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ সড়কে জননী সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সির রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সোনাইমুড়ী উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে ভাঙারি মালের ব্যবসায়ী নুর আলম (৩৫) ও অপরজন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মৃদ লেদু মিয়ার ছেলে জাফর আহমেদ।

ওই বাসের যাত্রী আহত ফারুক বলেন, বাসটির চালক তার বাম পাশের সিটে বসা এক সুন্দরী নারীর দিকে বার বার তাকাচ্ছিলেন। এ কারণে তিনি বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বাসটি জেলার চৌমুহনী চৌরাস্তা থেকে চাটখিলের রামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুন্সির রাস্তার মাথা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তিনজনের মরদেহ ও আহতদের উদ্ধার করে। এর মধ্যে আহত যাত্রীদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

জাতীয়

মিরপুরে আগুনে প্রাণ গেল ১৬ জনের, ৭ জন নারী, ৯ জন পুরুষ

রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে…