সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ডিএসসিসির ভেজাল বিরোধী অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল বন্ধ এবং দ্রব্যমূল্য যাচাইয়ে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার রমজানের দ্বিতীয় দিনে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত ৫টি অঞ্চল অভিযানে চালিয়ে মোট এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে সেগুনবাগিচা, কাকরাইল এবং বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনিরুজ্জামানের নেতৃত্বে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট উদয়ন দেওয়ানের নেতৃত্বে কাজী আলাউদ্দিন রোড ও টিপু সুলতান রোডে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামছুল হকের নেতৃত্বে সায়েদাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই অভিযান রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

 

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…