সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের বিক্ষোভ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুস্থ না অসুস্থ তার সম্পর্কে কেউ কিছু জানে না তাকে জনসম্মুখে হাজির এবং আদালতে ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। আজ বেলা সোয়া ১টা থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষের সামনে প্রথমে প্রতিবাদ সভা করে। এরপর বার ভবনে বিক্ষোভ মিছিল করেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী আবেদ রাজার সভাপতিত্বে প্রতিবাদ সভা শেষে আইনজীবী নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, গাজী কামরুল ইসলাম সজল, গোলাম মো: চৌধুরী আলাল, শরীফ ইউ আহমেদসহ শতাধিক আইনজীবী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
প্রতিবাদ সভায় সানাউল্লাহ মিয়া বলেন, আইনমন্ত্রী বলেছেন প্রধান বিচারপতি ক্যন্সারে আক্রান্ত। জনগণ যানতে চায় তিনি সুস্থ না অসুস্থ। তাকে জনসম্মুখে হাজির করা হোক।
আবেদ রাজা বলেন, এই প্রতিষ্ঠান (সুপ্রিম কোর্ট) নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের জনগণ উৎখাত করবে।
উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…