সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

সৈয়দ আশরাফের আসনে নৌকার মনোনয়ন নিলেন ভাই-বোনসহ ৮ জন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন ৮ জন মনোনয়নপ্রত্যাশী। শুক্রবার (২৫ জানুয়ারি) ছিলো মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের শেষ দিন। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন আগ্রহীরা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ফরম বিক্রির দ্বিতীয় দিনে কিশোরগঞ্জ-১ আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছিলেন।

শুক্রবার কিশোরগঞ্জ-১ আসনে ফরম সংগ্রহ করেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফের মামাতো বোন আনা মিল্কী।

এছাড়াও শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী ফরম সংগ্রহ করেন।

এর আগে, গত দুই দিনে কিশোরগঞ্জ-১ আসনে সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন। সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী তফাজ্জল হোসেন। রাসেল আহমেদ তুহিনের পক্ষে ফরম সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন।

একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে ফরম সংগ্রহ করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মশিউর রহমান হুমায়ুন এবং এম এ হান্নান।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…