সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

সোনম কাপুরকে গ্রেফতারের দাবি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিতর্ক আর সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী সোনম কাপুরের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তবে চুপ থাকেননি অনিল কন্যা, একের পর এক কটাক্ষের জবাবও দিয়েছেন তিনি। এবার নিয়ম ভাঙার অভিযোগে নায়িকাকে গ্রেফতারের দাবি তুললেন আসজাদ নাজির নামের এক ব্যক্তি।

লকডাউনের মাঝেই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে লন্ডন উড়ে গিয়েছেন সোনম কাপুর। সেখানে গিয়ে নানা মুহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি। অভিনেত্রীর শরীর চর্চার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে শুরু করেন ওই ব্যক্তি।

তার দাবি, মহামারীর মধ্যেই লন্ডন গিয়ে কোয়ারেন্টিনে থাকার নিয়ম ভেঙেছেন সোনম। ঘর থেকে বেরিয়ে অন্যদের জীবনকে ঝুঁকিতে ফেলতে চেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে কোয়ারেন্টিনে না থেকে, তিনি কেন বাহিরে বেরিয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলেন ওই নেটিজেন।

এখানেই থেমে থাকেননি তিনি, নিয়ম ভাঙার অভিযোগে লন্ডন পুলিশকে খুব শিগগিরই সোনমকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। নেটিজেনের করা ওই টুইট ভাইরাল হতেই মুখ খোলেন অনিল কন্যা।

'প্রেম রতন ধন প্যায়ো' খ্যাত অভিনেত্রী জানিয়েছেন, কোয়ারেন্টিনের কোনও নিয়ম ভাঙেননি তিনি। বাড়ির সামনে যে বাগানটি রয়েছে, সেখান থেকেই শরীর চর্চার ভিডিওটি শেয়ার করেছেন তিনি। এমনকি তারা এই মুহুর্তে ঘরবন্দি আছেন বলেও দাবি করেন এই চিত্রতারকা।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…