সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

চিরিরবন্দরে নির্মানাধীন ভবনের কাঠ পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নির্মানাধীন সপ্তম তলা থেকে সার্টারের  কাঠ মাথায় পড়ে  নবম শ্রেণির বিজ্ঞান শাখার এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম রুবায়েত জামিল প্লাবন (১৪)। সে দিনাজপুর জেলার বিরামপুর পৌর এলাকার এমদাদুলের পুত্র।
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, প্রত্যক্ষদর্শী নবম শ্রেণির ছাত্র তানভীর, ভুবন রায় ও সাদাত চৌধুরী জানায়,  মঙ্গলবার বিকাল ৬টায় স্কুল মাঠ হতে খেলাধুলা শেষে নির্মানাধীন ভবনের চতুর্থ তলায় তার ক্লাশ রুমে যাওয়ার সময় সিঁড়ির কাছে যাওয়া মাত্রই নির্মানাধীন সপ্তম তলা হতে সার্টারের কাঠ মাথায় পড়লে মাথা কেটে গুরুতর আহত হয়। তৎক্ষনাৎ আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত  চিকিৎসার জন্য রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত সাড়ে ১০টায় রংপুর হাপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…